বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে মহানগরী জামায়াতের নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫ | ৬:৫১ অপরাহ্ণ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ | ৬:৫১ অপরাহ্ণ
চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে মহানগরী জামায়াতের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম নবাগত চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে মহানগরী আমীর নবাগত জেলা প্রশাসককে অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন। তিনি চট্টগ্রাম মহানগরীর সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং সামাজিক শান্তি-সম্প্রীতি রক্ষায় প্রশাসনের গঠনমূলক ভূমিকার রাখার উদাত্ত আহ্বান জানান।

এইসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।

 

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares