প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ৬:০৩ অপরাহ্ণ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ | ৬:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ আজাদ (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ফারুক নগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়৷
জানা যায়, নিহত আজাদ সন্দীপ উপজেলার ৮নং হরিশপুর ইউনিয়নের মৃত আকবর হোসেনের ছেলে। আজাদ দুই সন্তানের জনক বলে জানা যায়। আজাদ বৈবাহিক সূত্রে ফটিকছড়ির দাঁতমারায় স্ত্রীর বাড়ির পাশে নিজে বাড়ি করে বসবাস করতেন।
জানা গেছে, রাতে স্ত্রীর সাথে ঝগড়া পরবর্তী নিহত যুবক আলাদা রুমে চলে যায়। সকালে পরিবারের লোকজন ঘরের বিমের সাথে রশির সাহায্য গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়।
ভুজপুর থানা পুলিশের এক কর্মকর্তা জানান, আমরা একটা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।
রহা
