বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

গুইমারায় জামায়াত ও শিবিরের ২০ কর্মীর বিএনপিতে যোগদান

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ | ৪:২৪ অপরাহ্ণ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ | ৪:২৪ অপরাহ্ণ
গুইমারায় জামায়াত ও শিবিরের ২০ কর্মীর বিএনপিতে যোগদান

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ২০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসভবন বৈঠক কক্ষে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গুইমারা উপজেলার নবযোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন ওয়াদুদ ভূঁইয়া। যোগদানকারীদের নেতৃত্বে ছিলেন ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের গুইমারা উপজেলা শাখার প্রচার সম্পাদক রবিউল ইসলাম ও জামায়াত সদস্য কালাম উদ্দিন।

জামায়াতের ১৪ ও ছাত্রশিবিরের ৬ সদস্য স্বেচ্ছায় বিএনপিতে যোগ দেন। তারা জানান, দীর্ঘদিন জামায়াত ও শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করতে চান। এ জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তারা।

এসময় ওয়াদুদ ভূঁইয়া বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমরা দলের জন্য কাজ করছি। আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন—এজন্য ধন্যবাদ। আসন্ন সংসদ নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares