বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বোয়ালখালীতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে স্কুল ছাত্রী ধর্ষিত

প্রকাশ: ৪ জুন ২০২২ | ১২:৫৭ অপরাহ্ণ আপডেট: ৪ জুন ২০২২ | ১২:৫৯ অপরাহ্ণ
বোয়ালখালীতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে স্কুল ছাত্রী ধর্ষিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালীতে ১৪ বছর বয়সী এক কিশোরী শ্রেণীর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।মায়ের সাথে অভিমান করে ঘর থেকে বের হয়ে গণধর্ষণের শিকার হয়েছেন ৯ম শ্রেণীতে পড়ুয়া এই কিশোরী। এই ঘটিনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ জুন) দিবাগত রাত ১টার দিকে পৌরসভার পূর্ব গোমদণ্ডী এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়,আলমগীর নামে এক ছেলেকে পছন্দ করে ভুক্তভোগী স্কুলছাত্রী।। বিষয়টি জানতে পেরে শুক্রবার সন্ধ্যায় তার মা তাকে বকাঝকা করে। এতে অভিমান করে রাত ১০টার দিকে ওই ছাত্রী ঘর থেকে বের হয়ে আলমগীরের সাথে বোয়ালখালীর ফুলতল এলাকায় দেখা করতে যায়। এ সময় সাগর, রিমন ও সায়মন তাদের ভয় দেখিয়ে কামালের অটোরিক্সায় তুলে ফায়ার সার্ভিস স্টেশন এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। তারপর তার প্রেমিক আলমগীরের গলায় ছুরি ধরে স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় স্কুলছাত্রী যাতে চিৎকার করতে না পারে সেজন্য তার মুখ চেপে ধরে ধর্ষণকারীরা।

এইদিকে ঘটনার পরে রাত ৩ টার দিকে অটোরিক্সা যোগে ওই স্কুলছাত্রীকে তার ঘরের সামনে এনে নামিয়ে দিয়ে ধর্ষণকারীরা পালিয়ে যায়। বাড়ি ফিরে ওই স্কুলছাত্রী তার মাকে ঘটনা জানালে ছাত্রীর মা থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় ঘটনায় ব্যবহৃত অটোরিক্সা, মোটরসাইকেল ও ছোরা উদ্ধার করা হয়।

এদিকে এই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে শনিবার (৪ জুন) দুপুরে বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলার ভিত্তিতে ৩ জনকে আটক করা হয়।এছাড়া ধর্ষণে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিক্সা, মোটরসাইকেল ও ছোরা জব্দ করা হয়।

আটককৃতরা হলে- পূর্ব গোমদণ্ডী রোয়াইপাড়ার মো. বাদশা মিয়ার ছেলে এমরান হোসেন সাগর (১৯), পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়ার মো. রুস্তম আলী বাছেকের ছেলে সানি উল্লাহ আলী প্রকাশ রিমন (২০) ও উপজেলার পোপাদিয়া ইউনিয়নের চাঁন্দ মিয়া সওদাগর বাড়ির মো. কপিল উদ্দিনের ছেলে অটোরিক্সাচালক মো. কামাল উদ্দিন (২৬)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ভুক্তভোগীর মা বাদি হয়ে থানায় মামলা করেছে। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মামলার ৩ নম্বর আসামি কধুরখীল নাপিতের ঘাটা এলাকার সায়মন নামে একজনকে গ্রেপ্তারে অভিযান চলছে ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares