বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট ইউনিটের ভোট গ্রহণ শুরু

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫ | ১:২৮ অপরাহ্ণ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ | ১:২৯ অপরাহ্ণ
খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট ইউনিটের ভোট গ্রহণ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি

তিন বছর পর উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট বেদারুল ইসলাম।

এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল মজিদ।

নির্বাচন কমিশনার তরুণ কুমার ভট্টাচার্য বলেন, ‘তিন বছর পর রেড ক্রিসেন্ট ইউনিটের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে ভোটদান চলছে। বেলা ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আজীবন সদস্যরা উৎসাহ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই নির্বাচন রেড ক্রিসেন্ট ইউনিটের সেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে আমরা আশা করছি।’

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares