প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ৬:৩৯ অপরাহ্ণ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ | ৬:৩৯ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বুধবার (১২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর ফলে মামলাগুলো এখন চলমান থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে, হাইকোর্ট আইভীর বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলায় কার্যক্রম স্থগিত করেছিলেন। সেই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে চেম্বার আদালতে আবেদন জানায়।
এসএস
