বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশ: ৩ জুন ২০২২ | ৬:৫৩ পূর্বাহ্ণ আপডেট: ৩ জুন ২০২২ | ৭:০০ পূর্বাহ্ণ
হাটহাজারীতে ভাড়া বাসা থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীতে ভাড়া বাসা থেকে প্রিন্স দাস নামের এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের ফটিকা এলাকার প্রাণী ও পশুসম্পদ হাসপাতালের পাশের তিনতলা ভবনের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রিন্স দাস উপজেলা বুড়িশ্চর ইউনিয়নের সুনিল দাসের ছেলে। তবে তার পরিবার উপজেলার নন্দিরহাট এলাকায় থাকতেন। তিনি ডিশ ক্যাবল অপারেটরের কর্মী ছিলেন বলে জানা গেছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রিন্স দাসসহ কয়েকজন ওই ভবনের তিন তলায় ভাড়ায় থাকতেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাসা থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ওই বাসায় আর কেউ ছিলেন না। দরজাও বন্ধ ছিল।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares