বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ঢাকায় ফ্যাসিবাদী গুম–খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ | ১:৫১ অপরাহ্ণ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ | ১:৫১ অপরাহ্ণ
ঢাকায় ফ্যাসিবাদী গুম–খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী

সাম্পান ডেস্ক

ঢাকায় ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শনী অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১১ নভেম্বর)। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। অনুষ্ঠানটির ব্যবস্থাপনা করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়, রাজধানীর ১০টি গুরুত্বপূর্ণ স্থানে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পাশাপাশি থাকবে সাংস্কৃতিক পরিবেশনা ‘জুলাইয়ের গান’, যেখানে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের চেতনা তুলে ধরা হবে।

যে স্থানগুলোতে চলচ্চিত্র প্রদর্শিত হবে—

  • ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা
  • যাত্রাবাড়ী পার্ক
  • রবীন্দ্র সরোবর
  • খিলগাঁও শান্তি পার্ক
  • মিরপুর পল্লবী (হারুন মোল্লার মাঠ)
  • উত্তরার ৭ নম্বর সেক্টর মুক্তমঞ্চ
  • উত্তরা জমজম টাওয়ার চত্বর
  • মোহাম্মদপুর টাউন হল প্রাঙ্গণ
  • বনানী এলিফ্যান্ট রোড
  • হাতিরঝিল (রামপুরা প্রান্ত)

প্রেস বার্তায় বলা হয়, প্রদর্শিত প্রামাণ্যচিত্রগুলোর মাধ্যমে দেশে অতীতে সংঘটিত গুম, খুন, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরা হবে, যাতে নাগরিক সমাজ সত্য ও ইতিহাস সম্পর্কে সচেতন হতে পারে। পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনে মানবিক মূল্যবোধ, গণতান্ত্রিক চেতনা এবং স্বাধীনতার আদর্শ পুনরায় প্রতিধ্বনিত হবে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares