বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাউজানে জেলা পুলিশের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার, তিনজন গ্রেপ্তার

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ | ২:০৪ অপরাহ্ণ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ | ২:০৪ অপরাহ্ণ
রাউজানে জেলা পুলিশের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার, তিনজন গ্রেপ্তার

সাম্পান ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র মজুদ এবং সংরক্ষণে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রাসেল।

তিনি বলেন, ‘রাউজানের চৌধুরীহাট এলাকায় আয়ুব আলী সওদাগরের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ বিদেশি তৈরি অস্ত্র ও গুলি মজুদ ছিল। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।’

তিনি আরও জানান, অভিযান এখনও চলমান রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ধরণ ও সংখ্যা যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এ ঘটনায় পুলিশের একটি বিশেষ দল আরও তদন্ত ও জড়িতদের শনাক্তে কাজ করে যাচ্ছে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares