বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাস্তা বন্ধ বিতর্কে জিএমপি কমিশনার সাময়িক বরখাস্ত

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ | ১২:৪১ অপরাহ্ণ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ | ১:০২ অপরাহ্ণ
রাস্তা বন্ধ বিতর্কে জিএমপি কমিশনার সাময়িক বরখাস্ত

সাম্পান ডেস্ক

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে নাজমুল করিম খানকে সরকারি চাকরি থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

চলতি বছরের আগস্টে এক জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, কমিশনার নাজমুল করিম খানের যাতায়াতের সময় সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ রাখা হতো। বিষয়টি ব্যাপক সমালোচনা তৈরি করে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে কারণ দর্শানো নোটিশ দেয়।

এরপর ১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সই করা আদেশে তাকে জিএমপি কমিশনার পদ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল। সাম্প্রতিক সিদ্ধান্তে তাকে এখন সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares