বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাউজানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৩

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ | ১১:১৫ পূর্বাহ্ণ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ | ১১:১৫ পূর্বাহ্ণ
রাউজানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৩
নিজস্ব প্রতিবেদক
 
চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া এলাকায় জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রাসেল।
তিনি  বলেন, রাউজানের চৌধুরীহাট এলাকার আয়ুব আলী সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র মজুদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
অভিযান এখনো চলমান উল্লেখ করে এএসপি রাসেল বলেন, উদ্ধারকৃত অস্ত্রের ধরণ ও সংখ্যা পরে জানানো হবে। এ ঘটনায় পুলিশের একটি বিশেষ দল কাজ করছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর রাতে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে পাঁচজন আহত হয়েছিলেন। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজান উপজেলায় একাধিকবার গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন।
রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares