ফটিকছড়ি প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা সরওয়ার আলমগীর এর সমর্থনে দাঁতমারা ইউনিয়নের হেয়াকো চৌধুরী পাড়ায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে বিএনপি’র উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে এলাকার শতাধিক নেতা-কর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সভায় সভাপতিত্ব করেন হেয়াকো বনানী ডিগ্রি কলেজের সাবেক সভাপতি মোজাম্মেল হায়দার চৌধুরী বাবু, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূজপুর থানা কৃষক দলের সদস্য সচিব বেলাল উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ির বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা সরওয়ার আলমগীর।

তিনি তাঁর বক্তব্যে বলেন,দেশের জনগণ আজ পরিবর্তন চায়। গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ফটিকছড়ির জনগণ ঐক্যবদ্ধ। এই উঠান বৈঠক প্রমাণ করে মানুষ এখনও বিএনপি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহম্মদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম, নাজিম উদ্দিন শাহীন, নাজিম উদ্দিন বাচ্চু, আবুল খায়ের, ইউসুফ চৌধুরী, কামাল উদ্দিন, আব্দুল মালেক, আতিক চৌধুরী, মোঃ মিলটন, একরামুল হক একরাম, ও শাকিল চৌধুরী রনি প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। ফটিকছড়ির মাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া নেতাকর্মীদের দুর্গ, তাই আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
উঠান বৈঠকে উপস্থিত সাধারণ মানুষ বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে বলেন, ফটিকছড়িতে পরিবর্তনের সময় এসেছে, আমরা ধানের শীষে ভোট দেবো— জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য।
আলোচনার শেষে দলের নেতা-কর্মীদের ঐক্য ও মাঠ পর্যায়ে নির্বাচনী কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়।
এসএস
