বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সুবিধাবঞ্চিত মানুষের পাশে নীডি ফাউন্ডেশন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ১২:০৭ অপরাহ্ণ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ | ১২:০৭ অপরাহ্ণ
সুবিধাবঞ্চিত মানুষের পাশে নীডি ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নীডি ফাউন্ডেশন।

শনিবার (২৫ অক্টোবর) কর্ণফুলী উপজেলার বড় উঠান রাস্তার মাথার পূর্ব পাশে পঞ্চাশটি অসহায় পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ আলম খাঁন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা–কর্ণফুলী সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ণফুলী উপজেলা আমীর মনির আফছার চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীডি ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইয়াসিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ফোরামের সভাপতি ইলিয়াস মেম্বার, বিশিষ্ট ব্যাংকার জিয়া উদ্দিন, ডাক্তার ইউনিয়ন জামায়াতের সভাপতি মোস্তাফা মাহমুদ ইমরোজ, সেক্রেটারি আবদুল আহাদ, কায়েস মাহমুদ, আব্দুস সবুর, আবদুর রহিম, শাহেদ খান, ফরহাদ আকবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করাই নীডি ফাউন্ডেশনের মূল লক্ষ্য। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মানবিক কার্যক্রম আগামীতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares