বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ | ৩:২৪ অপরাহ্ণ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ | ৩:২৪ অপরাহ্ণ
আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১

সাম্পান ডেস্ক 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ৬৪ জেলার ৩০০ আসনে মোট ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। আজই তালিকা চূড়ান্ত করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ থাকবে এবারের নির্বাচনে।

অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি বলে জানান সচিব। এসব কেন্দ্রে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। গড়ে প্রতিটি ভোটকেন্দ্রে প্রায় ৩ হাজার ভোটার থাকবেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ইসি খসড়া তালিকা প্রকাশ করেছিল, যেখানে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি।

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি এবং ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৪৭২টি। এবারের নির্বাচনে কেন্দ্রের সংখ্যা কিছুটা বেড়েছে, তবে ভোটকক্ষ তুলনামূলকভাবে কমেছে।

 

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares