বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পাহাড়তলীতে চালের ৪ মজুদদারকে জরিমানা,১ আড়তে তালা

প্রকাশ: ১ জুন ২০২২ | ৩:২৮ অপরাহ্ণ আপডেট: ১ জুন ২০২২ | ৩:২৯ অপরাহ্ণ
পাহাড়তলীতে চালের ৪ মজুদদারকে জরিমানা,১ আড়তে তালা

নিজস্ব প্রতিবেদক

চালের দাম বেশি রাখা ও অতিরিক্ত মজুদ করার দায়ে নগরের পাহাড়তলীর ৪ আড়তদারকে অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসন। এসময় একটি আড়ত সিলগালা করে দেয়া হয়।

বুধবার ( ১ জুন) বিকাল ৩টা থেকে ৬ টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুকের নেতৃত্বে পাহাড়তলী চালের বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে জেলা খাদ্য অফিস,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, চালের দাম বেশি রাখায় এসময় পাহাড়তলী বাজারের মেসার্স বাগদাদ ট্রেডিংকে ২০ হাজার টাকা, মেসার্স শাহজালাল স্টোরকে ১০ হাজার টাকা,বিসমিল্লাহ ট্রেডার্সকে ২ হাজার টাকা, মেসার্স রাইচ হাউজকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ফুড গ্রেইন লাইসেন্স না থাকার কারণে আমেনা ট্রেডার্সকে সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক সাম্পান নিউজকে বলেন,কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম বৃদ্ধি ও অতিরিক্ত চাল মজুদ করে বাজার অস্থিতিশীল করায় অভিযান পরিচালনা করেছি।কিছু ক্ষেত্রে দেখা যায় চাল মজুদ করার লাইসেন্সে উল্লখিত পরিমাণের বাইরে চাল মজুদ করছিল তাদের অর্থদণ্ড করা হয়েছে ও মুচলেকা নেয়া হয়েছে।পাশাপাশি একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares