নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত প্রথমে ১৩ কোটি, তারপর ২০ কোটি, তারপর ৬০ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন।’ লন্ডনভিত্তিক ইউটিউব চ্যানেল ‘টেবল টক ইউকে’র একটা টকশোতে এমন মন্তব্য করেছিলেন নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। এই বক্তব্যের জেরে রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করেছেন এক যুবলীগ নেতা।
বুধবার ( ১ জুন) সকালে কুমিল্লা শহর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।মামলায় অন্য দুইজন আসামী হলো বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী ও যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেলটির সঞ্চালক হাসিনা আক্তার।
বাদীর আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, গত ২২মে একটা ইউটিউব চ্যানেলের টকশোতে প্রফসর কলিমুল্লাহ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হকের বিরুদ্ধে চরম অসত্য বক্তব্য দিয়েছিলেন।এই বক্তব্যের কোন ভিত্তি নেই।এর মাধ্যমে শুধুমাত্র মেয়র প্রার্থী রিফাতের চরিত্র হনন করা হয়নি, প্রধানমন্ত্রীরও চরিত্র হনন করা হয়েছে।কারণ এই মনোনয়ন বোর্ডের প্রধান তো স্বয়ং প্রধানমন্ত্রী।যে কারণে আমার মক্কেল বাদী হয়ে কলিমুল্লাহসহ ৩ জনের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে একটা মামলা দায়ের করেছেন।
তিনি বলেন,মহামান্য আদালত মামলাটি গ্রহণ করে সাইবার ক্রাইম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।তারা আগামী
