বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত: আনোয়ার সিদ্দিক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১:১০ পূর্বাহ্ণ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১:১০ পূর্বাহ্ণ
অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত: আনোয়ার সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেছেন সুখী, সমৃদ্ধশালী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জামায়াত বদ্ধপরিকর।

শনিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে আকবরশাহ থানা জামায়াত আয়োজিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এদেশ গড়তে চায়। এখানে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কিছু নেই, আমরা সবাই এদেশের সমান অধিকারের নাগরিক।

থানা জামায়াতের আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন, ইউসুফ চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীনসহ জামায়াত নেতৃবৃন্দ।

প্রধান আলোচক ছিলেন পূজা উদযাপন পরিষদ আকবরশাহ থানার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার তপন কুমার দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন সুভাষ কুমার দে, যামিনি দে, কন কন শর্মা, দীপক দাশ, মিঠুন কান্তি সরকার, ডা. কিশোর আচার্য, অপু চৌধুরী আকাশ, গৌতম সেন, সুষেণ দাশ, দীলিপ মিত্র, জীবন গুহসহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares