বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাঙ্গুনিয়ার বিতর্কিত যুবক ইকরামের বিজেপি নেতা হওয়ার রহস্য

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫ | ১১:০১ অপরাহ্ণ আপডেট: ২২ আগস্ট ২০২৫ | ১১:০১ অপরাহ্ণ
রাঙ্গুনিয়ার বিতর্কিত যুবক ইকরামের বিজেপি নেতা হওয়ার রহস্য

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এস এম ইকরাম হোসেন সম্প্রতি নিজেকে বিজেপি-বাংলাদেশ জনতা পার্টির নেতা হিসেবে পরিচয় দিয়ে আলোচনায় এসেছেন। তবে তার এই রাজনৈতিক উত্থানকে ঘিরে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ইকরাম বিভিন্ন সময় নিজেকে অনলাইন উদ্যোক্তা, সাংবাদিক, সরকারি চাকরিজীবী এমনকি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবেও উপস্থাপন করেছেন। সম্প্রতি তার বিরুদ্ধে প্রতিবন্ধীদের চিকিৎসা বিল আত্মসাৎ করার অভিযোগ ওঠে।

রাঙ্গুনিয়ার বেতাগি এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম থানায় মামলা করে অভিযোগ করেছেন, ইকরাম তার কাতার প্রবাসী ছেলেকে দেশে ফিরলে এনএসআই ও ডিজিএফআই দিয়ে তুলে নেওয়ার হুমকি দিয়েছেন।

এছাড়া ‘কিউরা হেলথ’ নামে একটি অনলাইন পেজের মাধ্যমে যৌন ওষুধসহ বিভিন্ন পণ্য বিক্রি এবং গ্রাহক হয়রানির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। চট্টগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে, এই অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক অঙ্গনে ইকরামের পরিচিতি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তিনি নিজেকে চট্টগ্রাম বিভাগে বিজেপির আহ্বায়ক হিসেবে দাবি করছেন, যদিও এ বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিতর্কিত অতীত ও নানা অভিযোগের মধ্যেও ইকরামের ‘বিজেপি নেতা’ পরিচয় রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

এসএস 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares