বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পুলিশের উপর নিষিদ্ধ সংগঠনের হামলার প্রতিবাদে বায়েজিদে ছাত্রদল -যুবদলের মিছিল

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫ | ১০:০৩ অপরাহ্ণ আপডেট: ২২ আগস্ট ২০২৫ | ১০:০৩ অপরাহ্ণ
পুলিশের উপর নিষিদ্ধ সংগঠনের হামলার প্রতিবাদে বায়েজিদে ছাত্রদল -যুবদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক 

দেশবিরোধী ষড়যন্ত্র ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের চট্টগ্রাম বন্দর থানা পুলিশের উপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২২ আগষ্ট) চট্টগ্রাম নগরীর হামজারবাগ থেকে
বিক্ষোভ মিছিলটি শুরু হয়। আওয়ামী লীগের আমলে পুলিশের গুলিতে পা হারানো মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম সাইফের অনুসারী ছাত্রদল যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ- সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।মিছিলটি আমিন কলোনি হয়ে আতুরার ডিপু, হামজারবাগ হয়ে হিলভিউতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

যুবদল নেতা মাসুদের সভাপতিত্বে ও আলতাফ হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪২ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন , ৪৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আকবর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদল নেতা মোহাম্মদ শাহীন বলেন, চট্টগ্রামে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হলেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। যার ফলে নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক পুলিশের উপর হামলার সুযোগ পাচ্ছে। অবিলম্বে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, প্রশাসন এখনো ফ্যাসিবাদিদের আস্কারা দিচ্ছে। চট্টগ্রামে ছাত্রলীগ যুবলীগ কর্তৃক কোন নৈরাজ্য হলে আমরা কঠোরভাবে তাদের প্রতিহত করব। প্রশাসনের ভিতর ও ফ্যাসিবাদীদের গন্ধ পাওয়া যাচ্ছে। দ্রুত চট্টগ্রামকে সন্ত্রাসমুক্ত করতে প্রশাসনকে সাহসী ভুমিকা রাখার আহবান জানান তিনি।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে পাঁচলাইশ থানা যুবদলের সাবেক সদস্য মেজবাহ উদ্দিন উজ্জ্বল, মোঃ মামুন, মাহিদুল ইসলাম মাহিদ, দেলোয়ার হোসেন দেলু,টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি মো. রাকিব ভুঁইয়া, সিনিয়র সহ সভাপতি মাসুদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাদী ইসলাম রায়হান, ফেরদৌস মাহমুদ, ফাহিম মাহমুদ, ইমন হোসেন, মোর্শেদ আলম সৌরভ, চট্টগ্রাম সরকারি মডেল কলেজ ছাত্রদলের সভাপতি এ জে আল আমিন, সাধারণ সম্পাদক তাসনুবাদ ইসলাম তানিশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাজুল আমিন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares