বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পাঁচলাইশে পুলিশের অভিযানে ৫০ লাখ টাকার ভেজাল ঔষুধসহ গ্রেফতার ২

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫ | ১১:২৬ অপরাহ্ণ আপডেট: ১৯ আগস্ট ২০২৫ | ১১:২৬ অপরাহ্ণ
পাঁচলাইশে পুলিশের অভিযানে ৫০ লাখ টাকার ভেজাল ঔষুধসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৫০ লাখ ১৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভেজাল ও অবৈধ সেক্সের ঔষুধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে থানাধীন ষোলশহর তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে সোনিয়ার মায়ের কলোনীতে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন পাঁচলাইশ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামান। সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) ও অফিসার ইনচার্জের সার্বিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০)। এসময় তাদের ভাড়া বাসা থেকে ৫০ লাখ টাকার বেশি মূল্যের তিন প্রকার ভেজাল সেক্সের ঔষুধ সামগ্রী জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—

৪৫০ কৌটা কথিত সেক্সের বড়ি (মূল্য প্রায় ৮ লাখ ৯৫ হাজার টাকা)

১২০০ প্যাকেট সবুজ রঙের ড্রিংকিং পাউডার (মূল্য প্রায় ২৭ লাখ ৪৮ হাজার টাকা)

৬০০ প্যাকেট নীল রঙের পাউডার (মূল্য প্রায় ১৩ লাখ ৭৪ হাজার টাকা)

সব মিলিয়ে জব্দকৃত ভেজাল ঔষুধের বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ ১৭ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সোমবার গ্রেফতারদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares