প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ১২:৫৩ অপরাহ্ণ আপডেট: ১৬ আগস্ট ২০২৫ | ১২:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর টহলদল বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে।

শুক্রবার (১৫ আগষ্ট) মরিচ্যা যৌথ চেকপোস্টের টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কোর্টবাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে ধাওয়া করে। পরে সেটিকে মরিচ্যা চেকপোস্টে নিয়ে আসা হয় এবং তল্লাশি চালিয়ে ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশার যাত্রী একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক চোরাচালান রোধে তাদের অভিযান আরও জোরদার করা হবে।
এসএস
