বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

কক্সবাজারে বিজিবির অভিযানে জব্দকৃত ১,৩২১ কোটি টাকার মাদক ধ্বংস

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ | ২:১০ অপরাহ্ণ আপডেট: ১৩ আগস্ট ২০২৫ | ২:১০ অপরাহ্ণ
কক্সবাজারে বিজিবির অভিযানে জব্দকৃত ১,৩২১ কোটি টাকার মাদক ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আজ বুধবার ইতিহাসের সর্ববৃহৎ মাদক ধ্বংস কার্যক্রম পরিচালনা করছে। এ অভিযানে জব্দ হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ১,৩২১ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

বিজিবির কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের তত্ত্বাবধানে এই মাদকদ্রব্য ধ্বংস করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, আইস, ক্রিস্টাল মেথ, বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়েছিল।

বিজিবি জানায়, মাদকদ্রব্য ধ্বংসের এই আয়োজন মাদকবিরোধী অভিযানে তাদের কঠোর অবস্থানের প্রমাণ। মাদক চোরাচালান রোধে সীমান্তে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares