বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মহেশপুর সীমান্তে ১.৮ কেজি স্বর্ণের বার জব্দ

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ | ১২:৩৮ অপরাহ্ণ আপডেট: ১৩ আগস্ট ২০২৫ | ১২:৩৮ অপরাহ্ণ
মহেশপুর সীমান্তে ১.৮ কেজি স্বর্ণের বার জব্দ

নিজস্ব প্রতিবেদক 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ১.৮ কেজি ওজনের ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৩ আগষ্ট) দায়িত্বপূর্ণ পলিয়ানপুর সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া স্বর্ণের চালানটি জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা স্বর্ণের বাজারমূল্য কয়েক কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত স্বর্ণ পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares