বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

অক্সিজেনে ব্রিজ ভেঙে তীব্র যানজট

প্রকাশ: ৭ আগস্ট ২০২৫ | ২:৫৩ অপরাহ্ণ আপডেট: ৭ আগস্ট ২০২৫ | ২:৫৩ অপরাহ্ণ
অক্সিজেনে ব্রিজ ভেঙে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে রাতভর টানা বৃষ্টির কারণে অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের স্টারশিপ এলাকায় একটি ব্রিজ ভেঙে গেছে।

বুধবার (৬ আগস্ট) রাতে পানির প্রবল স্রোতে ভোরের দিকে ব্রিজটি ধসে পড়ে।

ফলে সড়কের এক পাশ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সরেজমিনে দেখা গেছে, অন্য পাশ দিয়ে ঝুঁকি নিয়ে সীমিত আকারে যানবাহন চলাচল করছে। দুর্ঘটনা এড়াতে লাল ফিতা দিয়ে এলাকা ঘিরে রাখা হয়েছে এবং পুলিশের টহল টিম সতর্ক অবস্থানে রয়েছে।

সড়কটির উভয় পাশে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ও নাজিরহাট রুটের ট্রেন চলাচলও বিঘ্নিত হচ্ছে।

চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় নগরে ৮১ মিলিমিটার এবং পতেঙ্গায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এর ফলে নগরের নিচু এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে। সড়কে যানবাহনের সংখ্যা কম থাকায় অফিস ও স্কুলগামীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares