বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

জামায়াত আমিরের সুস্থতা কামনায় নাইক্ষ্যংছড়ি জামায়াতের দোয়া মাহফিল

প্রকাশ: ২ আগস্ট ২০২৫ | ৬:৩৩ অপরাহ্ণ আপডেট: ২ আগস্ট ২০২৫ | ৬:৩৩ অপরাহ্ণ
জামায়াত আমিরের সুস্থতা কামনায় নাইক্ষ্যংছড়ি জামায়াতের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামী।

শনিবার (২ আগষ্ট) নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়তের কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আমির মাওলানা ওমর ফারুক সিরাজীর সভাপতিত্বে সেক্রেটারি আবু নাসেরের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়তে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বান্দরবান পার্বত্য জেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আবদুচ ছালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে এস এম আজাদ বলেন, জামায়াত আমির ডা: শফিকুর রহমান দেশ ও জাতির যেকোনো দুর্যোগে মানবতার কল্যাণে পুরো দেশ ছুটে বেরিয়েছেন। বর্তমানে দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে তিনি জাতির অভিভাবকের ভুমিকায় অবতীর্ণ হয়েছেন। জাতীয় সংকট দূরীকরণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তিনি দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে চলেছেন। তিনি আজ অসুস্থ। হার্টে ব্লক ধরা পড়েছে। জরুরিভিত্তিতে বাইপাস সার্জারি প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য সংগঠন ও পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার জন্য অনুরোধ করা হয়েছিল। তিনি তা প্রত্যাখ্যান করে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে দেশেই বাইপাস সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে তার নেতৃত্ব আজ বড় প্রয়োজন। আমিরে জামায়াতের সুস্থতার জন্য সর্বস্তরের বান্দরবানবাসীর কাছে আমরা দোয়া চাই। আল্লাহ পাক আমিরে জামায়াতকে দ্রুত পূর্ণাঙ্গ শিফা দান করুন। জাতির খেদমতে আরো বেশী ভুমিকা রাখার তৌফিক দান করুন। আমিরে জামায়াতের সুস্থতা কামনায় দেশ-বিদেশ থেকে অনেকেই দোয়া করছেন, দান-সাদাকাহ করছেন ও খোঁজ খবর নিচ্ছেন।

দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন উপজেলা কর্ম পরিষদ সদস্য বাবুল হোসেন, মাহমদুল হক আঙ্গুর ও হাফেজ মোতাহেরুল হকসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

/রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares