বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম বন্দরে চোরাইকৃত কিসমিসসহ ৩ জন গ্রেফতার, উদ্ধার কাভার্ডভ্যান

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫ | ৫:৪৫ অপরাহ্ণ আপডেট: ৩১ জুলাই ২০২৫ | ৫:৪৫ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দরে চোরাইকৃত কিসমিসসহ ৩ জন গ্রেফতার, উদ্ধার কাভার্ডভ্যান

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম বন্দরের এনসিটি ট্রাফিক অফিসের সামনে থেকে চোরাইকৃত পণ্যসহ তিনজনকে গ্রেফতার করেছে সিএমপি’র বন্দর থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি কাভার্ডভ্যানে লোড করা প্রায় সাড়ে তিন লাখ টাকার কিসমিস।

মঙ্গলবার (৩০ জুলাই) সিএমপি সূত্রে জানা যায়, ২৯ জুলাই রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম বন্দরের এনসিটি ট্রাফিক অফিসের সামনে একটি কাভার্ডভ্যান (রেজিঃ নম্বর- চট্ট-ট-০৫-০৩৭৯) থেকে সন্দেহজনকভাবে কিসমিস বোঝাই কার্টুন লোড করা হচ্ছিল। কাভার্ডভ্যানে থাকা মালামালের মধ্যে প্রায় ৮৪০ কেজি কিসমিস পাওয়া যায় যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা।

এ সময় ডেলিভারী পয়েন্টে থাকা চারজন—মোঃ আব্বাস (২৫), মোঃ নাজমুল হোসেন ভূঁইয়া (৩৫), নূর মোহাম্মদ (২৫) ও মোঃ হোসেন (২৭)—সহ আরও ২/৩ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন এবং মালামালের মালিকানা সম্পর্কেও সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

সংবাদ পেয়ে বন্দর থানার একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পণ্যসহ আসামিদের গ্রেফতার করে। উদ্ধার করা হয় কাভার্ডভ্যানটি এবং কিসমিসের কার্টুনগুলো।

ঘটনার বিষয়ে বাদী মোঃ শাহ আলম বন্দর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৯, তারিখ-৩০/০৭/২০২৫)। মামলাটি দণ্ডবিধির ৩৭৯ ধারায় রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, এই চক্রটির সঙ্গে আরও কিছু সদস্য জড়িত থাকতে পারে, যাদের শনাক্তে অভিযান চলছে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares