বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম প্রেস ক্লাবে সম্মাননা পেলেন ৪৩ সম্মুখযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ | ৮:১৮ অপরাহ্ণ আপডেট: ২৮ জুলাই ২০২৫ | ৮:২৬ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রেস ক্লাবে সম্মাননা পেলেন ৪৩ সম্মুখযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ছিলো জুলাই বিপ্লবের অন্যতম দুর্গ, এখান থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে উঠেছিল— বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২৮ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের অন্তর্বর্তীকালীন আহ্বায়ক ফরিদা খানম। আরও বক্তব্য দেন সাংবাদিক সালেহ নোমান, জাহিদুল করিম কচি, অধ্যাপক এস এম নসরুল কদির, ইমন সৈয়দ, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শেখ মো. মহিউদ্দিন, হাসান মারুফ রুমী, শাহজাহান চৌধুরী, স্বপন মজুমদার প্রমুখ।

ফরিদা খানম বলেন, জুলাই মানেই স্বজন হারানোর মাস। শহীদরা বেঁচে থাকলে দেশ আজ অন্য রকম হতো।

শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম বলেন, সরকার শহীদদের সনদও দিতে পারেনি, আমরা আর বিচার চাই না।

অনুষ্ঠানে শহীদ পরিবার থেকে ৫ জন এবং ৪৩ জন সম্মুখযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares