নিজস্ব প্রতিবেদক
কর্ণফুলী থানা পুলিশের সফল অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চারজন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার এসআই (নিঃ) মাহিন সরওয়ারের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো—আজিজুর রহমান (১৯), আকিব হাছান ওরফে রাকিব (১৯), মো. মহিন (১৮) এবং মো. লিয়াকত আলী (২৬)। চারজনের সবার বাড়ি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা (নম্বর-২৭, তারিখ-২৮/০৭/২০২৫, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড) রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কর্ণফুলী থানা পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশের এমন তৎপরতা ভবিষ্যতে অপরাধ দমনে সহায়ক হবে বলেও মনে করছেন অনেকে।
এসএস
