বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ আটক ১

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ | ৫:০১ অপরাহ্ণ আপডেট: ২৮ জুলাই ২০২৫ | ৫:০১ অপরাহ্ণ
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

টেকনাফ পৌরসভার খানকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

সোমবার (২৮ জুলাই) বিজিবির ২ নম্বর টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, একটি ওয়ান শুটার গান, একটি এলজি, একটি তাজা গুলি ও একটি খালি গুলির খোসা উদ্ধার করা হয়। এ সময় সৈয়দ নূর (৫০) নামের একজনকে আটক করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares