বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনজীবন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ | ২:০৪ অপরাহ্ণ আপডেট: ২৮ জুলাই ২০২৫ | ৩:০৪ অপরাহ্ণ
চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনজীবন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিতে নগরীর বিস্তীর্ণ এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থী, অফিসগামী মানুষসহ সাধারণ নগরবাসী।

রবিবার (২৭ জুলাই) সকাল থেকে শুরু হওয়া ভারী বর্ষণে মুরাদপুর, আগ্রাবাদ, বাদামতলী, চান্দগাঁও, চকবাজার, হালিশহর, কাপাসগোলা, বাকলিয়া এবং বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়।

বিশেষ করে সকাল ১০টায় অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল নজিরবিহীন। অনেকেই সময়মতো কেন্দ্র পৌঁছাতে না পেরে দুশ্চিন্তায় পড়েন।

বাকলিয়া সরকারি কলেজের এক পরীক্ষার্থী বলেন, সকালে বের হয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা লেগেছে।

অন্যদিকে, অফিসগামী মানুষও পড়েছেন বিপাকে। যানবাহনের সংকট ও অতিরিক্ত ভাড়ায় তাদের ভোগান্তি বেড়ে গেছে দ্বিগুণ।

চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছে, কিছু খাল দখলমুক্ত করা গেলেও অধিকাংশ নালা ও ড্রেন এখনও অবৈধ দখলে থাকায় পানি দ্রুত নামছে না। ফলে প্রতিবারের মতোই নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

এত উন্নয়ন, কোটি কোটি টাকা ব্যয় করেও আশানুরূপ ফল না পাওয়ায় হতাশা প্রকাশ করে নগরবাসী বলেন— চট্টগ্রামে জলাবদ্ধতা নতুন কিছু নয়, আমরা অভ্যস্ত হয়ে গেছি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares