বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে উত্তাল সাগর, কক্সবাজারে ৩ নম্বর সতর্কতা সংকেত

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ | ১২:৫২ অপরাহ্ণ আপডেট: ২৬ জুলাই ২০২৫ | ১২:৫২ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে উত্তাল সাগর, কক্সবাজারে ৩ নম্বর সতর্কতা সংকেত

সাম্পান ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় সমুদ্র বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এতে কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবদুল মন্নান জানান, নিম্নচাপের কারণে সাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য তৈরি হয়েছে। ফলে উপকূলীয় এলাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর প্রভাবে সাগরের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা সৈকতের লাল পতাকা চিহ্নিত এলাকায় গোসল করতে নিষেধ করেছেন। পাশাপাশি হাঁটু পানির নিচে নামাও নিষিদ্ধ করা হয়েছে।

নিম্নচাপের প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপের সঙ্গে যোগাযোগও সতর্কতার সঙ্গে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এসএস

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares