বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাকলিয়ায় সিএমপির অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ | ৩:৩০ অপরাহ্ণ আপডেট: ২৪ জুলাই ২০২৫ | ৩:৩০ অপরাহ্ণ
বাকলিয়ায় সিএমপির অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

সাম্পান ডেস্ক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানা এলাকার বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন এসআই মো. মোবারক হোসেন, এসআই ফরহাদ মহিম, এসআই নিজাম উদ্দিন এবং এএসআই আজমির শরীফ, জিয়াউর রহমান ও জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হচ্ছেন নুর হোসেন (পিতা-শাহজাহান, মাতা-মাইনুর বেগম), যিনি নতুন ফিশারী ঘাট, ভেড়া মার্কেট, বারেক মাঝির বাসিন্দা। তার বিরুদ্ধে বাকলিয়া থানার জিআর ১৫৯/২২ মামলায় ২ বছরের সাজা রয়েছে।

অন্যজন মো. আবদুল করিম (পিতা-মৃত হাফিজুর রহমান), যার ঠিকানা ২৭৯ নং, ঝরনা মার্কেট, নতুন চাক্তাই, বাকলিয়া। তার বিরুদ্ধে অর্থ ঋণ জারি মামলা (নং-১২১৯/২০২৩, কোতোয়ালী থানা) অনুযায়ী ৪ মাসের সাজা পরোয়ানা জারি ছিল।

গ্রেফতারের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বাকলিয়া থানা পুলিশ। সিএমপি জানায়, অপরাধ দমন ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares