বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন ফের নাকচ

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ | ২:৫৫ অপরাহ্ণ আপডেট: ২৪ জুলাই ২০২৫ | ২:৫৫ অপরাহ্ণ
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন ফের নাকচ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ পাঁচটি মামলায় ইসকনের বহিষ্কৃত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন আবারও খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

চিন্ময়ের জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। ঢাকা থেকে আসা তার প্রধান আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, শুনানিতে চিন্ময়ের পক্ষে যুক্তি তুলে ধরেন অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত পাঁচ মামলাতেই জামিন নামঞ্জুর করেন।

গত বছরের ২৫ নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলা রয়েছে। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে রয়েছেন।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares