বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে গৃহবধূকে টুকরো করে হত্যা, স্বামী পলাতক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫ | ১:৪৮ অপরাহ্ণ আপডেট: ১০ জুলাই ২০২৫ | ১:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রামে গৃহবধূকে টুকরো করে হত্যা, স্বামী পলাতক

সাম্পান ডেস্ক

চট্টগ্রামের বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ঘরে রেখে পালিয়েছে তার স্বামী। নিহতের নাম ফাতেমা আক্তার। এ হত্যাকাণ্ড এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পাহাড়িকা হাউজিংয়ের এফজেড টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফাতেমাকে প্রথমে জবাই করা হয়। পরে মরদেহ টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়। হত্যাকাণ্ডের পর থেকে তার স্বামী গাড়িচালক সুমনের কোনো খোঁজ মিলছে না।

প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক শব্দ শুনে পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ ফাতেমার টুকরো করা মরদেহ উদ্ধার করে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক স্বামী সুমনকে আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares