বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বোয়ালখালীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলার আসামি যুবলীগ কর্মী গ্রেপ্তার

প্রকাশ: ৬ জুলাই ২০২৫ | ৫:০১ অপরাহ্ণ আপডেট: ৬ জুলাই ২০২৫ | ৫:০১ অপরাহ্ণ
বোয়ালখালীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলার আসামি যুবলীগ কর্মী গ্রেপ্তার

সাম্পান ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান মিরাজ (২৮) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার আঞ্জুমার টেক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিরাজ শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা নছুর উল্লাহর বাপের বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে শাকপুরা ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মিরাজ একজন এজাহারনামীয় আসামি। তাকে গ্রেপ্তার করে রোববার (৬ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থী ও সাধারণ জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত এক শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় যুবলীগ কর্মী মিরাজসহ কয়েকজনের নাম উঠে আসে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares