বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন আবদুল জব্বার

প্রকাশ: ৫ জুলাই ২০২৫ | ৪:৩০ অপরাহ্ণ আপডেট: ৫ জুলাই ২০২৫ | ৪:৩০ অপরাহ্ণ
মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন আবদুল জব্বার

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার শান্তিরহাট মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনেনীত হয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।

ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ফটিকছড়ির উত্তর অঞ্চলে দ্বীনের আলো ছড়িয়ে যাচ্ছে। মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারও স্বনামধন্য এই মাদরাসার একজন কৃতি ছাত্র ছিলেন।

৩ জুলাই ,বৃহস্পতিবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক স্মারকের মাধ্যমে এডহক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ।

স্মারক সূত্রে জানা যায়, মাদ্রাসার দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বোর্ডের প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুযায়ী (ছয়) মাস মেয়াদে এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার এ দায়িত্ব পেয়ে মহান আল্লাহর কাছে শোকর আদায় করেন এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

এদিকে, মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার মাদ্রাসা কমিটির সভাপতি মনোনীত করায় বিভিন্ন সচেতন মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার একজন তরুণ আলেম ও বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানেও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

-এস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares