বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

নিউমুরিং কনটেইনার টার্মিনালের নতুন দায়িত্বে চিটাগাং ড্রাইডক

প্রকাশ: ৩ জুলাই ২০২৫ | ৮:৪৫ অপরাহ্ণ আপডেট: ৩ জুলাই ২০২৫ | ৮:৪৫ অপরাহ্ণ
নিউমুরিং কনটেইনার টার্মিনালের নতুন দায়িত্বে চিটাগাং ড্রাইডক

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম বন্দরের আলোচিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা করবে চিটাগাং ড্রাইডক লিমিটেড (সিডিডিএল)। এনসিটি পরিচালনা নিয়ে আগামী ৬ জুলাইয়ের মধ্যে বন্দর ও ড্রাইডক কর্তৃপক্ষের মধ্যে চুক্তি হওয়ার কথা রয়েছে। চুক্তি পরবর্তী এনসিটিতে কনটেইনার অপারেশন শুরু করবে বাংলাদেশ নৌবাহিনীর অঙ্গ প্রতিষ্ঠানটি।

বন্দর সূত্র জানিয়েছে, ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথডে (ডিপিএম) এনসিটি পরিচালনা করবে চিটাগাং ড্রাইডক লিমিটেড। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৬ মাসের জন্য এনসিটি পরিচালনা করবে চিটাগাং ড্রাইডক লিমিটেড। ৬ জুলাইয়ের আগেই তাদের সঙ্গে চুক্তি হবে। এরই মধ্যে ড্রাইডক কর্তৃপক্ষ বন্দরের এনসিটির অপারেশনাল কাজকর্ম বুঝে নেওয়ার প্রাথমিক কাজ শুরু করেছে বলে জানান তিনি।

চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালটি গত ১৭ বছর ধরে বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে পরিচালিত হয়ে আসছে। টার্মিনালটি বর্তমানে পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। আগামী ৬ জুলাই তাদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর থেকে টার্মিনালটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার আগ্রহ দেখিয়ে ৬ মাসের জন্য ৪২ কোটি টাকা ব্যয় অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।

/রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares