বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে আরও ৬ জন করোনায় আক্রান্ত

প্রকাশ: ৩ জুলাই ২০২৫ | ৭:৫৯ অপরাহ্ণ আপডেট: ৪ জুলাই ২০২৫ | ১২:৩৩ পূর্বাহ্ণ
চট্টগ্রামে আরও ৬ জন করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিন চট্টগ্রামের ১০টি হাসপাতাল ও ল্যাবে ১১৮ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে একটি হাসপাতাল ও ল্যাবে ৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১৬ জনের পরীক্ষায় ৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

আক্রান্ত ৬ জনের মধ্যে সকলেই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ১৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৬ জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ৮৫ ও পুরুষ ৮৫ জন রয়েছেন। চট্টগ্রামে গত জুন মাসে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন নারী।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০টি হাসপাতালে ১১৮ জনের পরীক্ষা হয়। এর মধ্যে একটি হাসপাতালে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।

/রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares