বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রুমার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুই সন্ত্রাসী নিহত

প্রকাশ: ৩ জুলাই ২০২৫ | ১১:৩০ পূর্বাহ্ণ আপডেট: ৩ জুলাই ২০২৫ | ১১:৩২ পূর্বাহ্ণ
রুমার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুই সন্ত্রাসী নিহত

সাম্পান ডেস্ক:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর এক কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, চলমান অভিযানে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ৩টি সাবমেশিনগান (এসএমজি), ১টি রাইফেল, বিপুল পরিমাণ গুলি ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে।

আইএসপিআর আরও জানায়, সন্ত্রাসীদের বিরুদ্ধে এ অভিযান এখনো চলমান রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে কেএনএসহ কয়েকটি সশস্ত্র সংগঠনের তৎপরতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনী এসব এলাকায় টহল ও অভিযান জোরদার করেছে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares