নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ‘জুলাই ঐক্য চট্টগ্রাম’।
মঙ্গলবার (১ জুলাই) সকালে সংগঠনটির ফেইসবুক পেইজে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে–
* জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা (১-১৫ জুলাই, শব্দসীমা ২০০-২৫০),
* ‘আমাদের চোখে জুলাই’ ডকুমেন্টারি প্রকাশ (১২ জুলাই),
* ‘রংতুলিতে আবার জুলাই’ শিরোনামে গ্রাফিতি আঁকা ও ডাস্টবিনে খুনিদের ব্যঙ্গচিত্র অঙ্কন (১০-২০ জুলাই),
* জুলাই এক্সিবিশন ও ‘সাংবাদিকদের চোখে জুলাই’ (১৮ জুলাই),
* ‘তাদের ত্যাগ, আমাদের শ্রদ্ধা’ স্লোগানে শহীদ পরিবারকে নিয়ে দোয়া মাহফিল ও সম্মাননা প্রদান (২২ জুলাই),
* ১২টি মোড়ে ডকুমেন্টারি প্রদর্শনী (৮-৩৩ জুলাই),
* পুরস্কার বিতরণী অনুষ্ঠান (২৮ জুলাই),
* ‘জুলাইয়ে বীর চট্টলার রাজপথ’ ডকুমেন্টারি প্রকাশ (৩৬ জুলাই),
* জুলাই শহীদদের স্মরণে ফলক স্থাপন (৩৬ জুলাই)।
জুলাই ঐক্য চট্টগ্রামের সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ বলেন, ‘অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে শহীদ ও আহতদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে আমরা চাই মানুষের অন্তরে জিইয়ে রাখতে এই আন্দোলনের চেতনা। গণঅভ্যুত্থানের সেই সাহসী ইতিহাস যেন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণা হয়ে থাকে, সে লক্ষ্যেই মাসব্যাপী এই আয়োজন।’
চট্টগ্রামে পুরো জুলাই মাসজুড়ে থাকবে শহীদদের স্মরণ, চেতনা জাগরণ ও নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার নানা উদ্যোগ।
এসএস
