বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ইসকনের চিন্ময়কে জেলগেটে ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

প্রকাশ: ১৮ মে ২০২৫ | ১২:৫০ অপরাহ্ণ আপডেট: ১৮ মে ২০২৫ | ১২:৫০ অপরাহ্ণ
ইসকনের চিন্ময়কে জেলগেটে ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
নিজস্ব প্রতিবেদক 
ববহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে  রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় জেল গেটে একদিন করে মোট দুই দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১৮ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন এই আদেশ দেন।
চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী  বলেন, মামলার তদন্ত কর্মকর্তারা চিন্ময়কে পৃথকভাবে দুই মামলায় একদিন করে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। আদালত বেলা সাড়ে ১১টার দিকে শুনানি শেষে উভয় আবেদনে অনুমোদন দেন।
মামলা দুটি হলো— গেল বছরের ৩১ অক্টোবর কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলা এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দায়ে একই বছরের ৩০ নভেম্বর দায়ের করা মামলায়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares