বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

‘চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ’ এর স্মারকলিপি প্রদান

প্রকাশ: ১২ মে ২০২৫ | ৭:২০ অপরাহ্ণ আপডেট: ১২ মে ২০২৫ | ৭:২০ অপরাহ্ণ
‘চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ’ এর  স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক:
 
চট্টগ্রামসহ সারাদেশের বিচারপ্রার্থী মানুষের কল্যানে ও দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে “চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ” স্থাপনের দাবীতে ‘চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ’ এর পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১২ মে) অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা, মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক জনাবা ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সহ আরো বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং  ‘চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ’ এর পক্ষে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এড. এ.এস.এম বদরুল আনোয়ার, সেক্রেটারি এড.কাশেম কামাল, প্রধান সমন্বয়কারী এড.বদরুল হুদা মামুন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. নাজিম উদ্দিন চৌধুরী , সাবেক সাধারন সম্পাদক এড. জাহিদ (বীরু), সাবেক সাধারন সম্পাদক এড. জিয়া উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি এড. এনামুল হক, পরিষদের সমন্বয়ক এড. কাজী আশরাফুল হক আনসারী, সদস্য এড. বদরুল রিয়াজ, এড. এ বি এম উমর আলী এবং এড. শহিদুল ইসলাম।
/রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares