বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কেউ ১০ তলায়, কেউ গাছতলায় -ইসলাম এই বৈষম্য চায় না: শাহজাহান চৌধুরী

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫ | ১১:১৩ অপরাহ্ণ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ | ১১:১৩ অপরাহ্ণ
কেউ ১০ তলায়, কেউ গাছতলায় -ইসলাম এই বৈষম্য চায় না: শাহজাহান চৌধুরী

সাম্পান ডেস্ক 

“আল্লাহর দুনিয়ায় আল্লাহর বিধানই চলবে—এটাই স্বাভাবিক” বলে মন্তব্য করেছেন প্রবীন পার্লামেন্টারিয়ান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদ্স্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ‘যিনি রাষ্ট্র দিয়েছেন, তিনি আইনও দিয়েছেন। সেই আইন বাস্তবায়িত হলে সমাজে কোন বৈষম্য থাকবে না। কেউ দশতলায় থাকবে, কেউ গাছতলায়—এই বৈষম্য ইসলাম চায় না।’

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনে জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ উপলক্ষে আয়োজিত এক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, ‘আমরা চাই একটি শোষণমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ, যেখানে আল্লাহর দেয়া নিয়মেই চলবে সবকিছু। সেই সমাজে ধনী-গরিবের ভেদাভেদ থাকবে না।’

তিনি আরও বলেন, “ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত শক্তি হিসেবে কাজ করতে পারতো, তাহলে সমাজে কোনো অভাব থাকত না। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হতো এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠতো। জামায়াতে ইসলাম সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে—রাষ্ট্রে আল্লাহর আইন বাস্তবায়ন করতেই আমাদের প্রচেষ্টা।”

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের শুরা ও কর্ম পরিষদের সদস্য আবু হেনা মোস্তফা কামাল, পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, ৮ নম্বর শুলকবহর প্রশাসনিক ওয়ার্ডের আমীর তাওহীদ আজাদ, সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার, সাংবাদিক নেতা এবিএম ইমরান, মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আলমগীর আলম’সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে নেতারা সাধারণ মানুষের মাঝে ইসলামী আদর্শ ও জামায়াতের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে ইসলামের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন নেতারা।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares