বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

‘একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে’

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫ | ৮:২৭ অপরাহ্ণ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ | ৮:২৭ অপরাহ্ণ
‘একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে’
সাম্পান ডেস্ক 
এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সাথে আসা অপেক্ষমান অভিভাবকদের জন্য নগরীর ১১ টি কেন্দ্রের পাশে ‘ছাউনি’ করেছেন বিএনপি নেতা ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান। অভিভাবকদেরকে তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই ব্যতিক্রমী সেবার ব্যবস্থা করা হয়।
এসএসসি পরীক্ষার প্রথম দিন আজ বৃহস্পতিবার সকালে সাইদ আল নোমান সর্বপ্রথম  নাসিরাবাদ অংকুর সোসাইটি বালিকা স্কুল থেকে শুরু করে পর্যায়ক্রমে নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়ের ছাউনি পরিদর্শন করেন।পরে তিনি নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়,সিএমপি স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ও ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় পরীক্ষার কেন্দ্রে ছাউনি গুলো পরিদর্শন করেন।
এসময় আব্দুল আলিম স্বপন, তোফাজ্জল হোসেন,দাদন দড়ি সুরুজ,গোলাম মনসুর,দিদারুল আলম,শহীদুল আলম খসরু, সাঈমা হক,খাদিজা বেগমসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, এই উদ্যোগে অভিভাবকদের জন্য রাখা  হয়েছে চেয়ার। এছাড়াও তাদের মাঝে কোমল পানীয় বিতরণ করা হবে।
এই বিষয়ে সাঈদ আল নোমান বলেন,’আমাদের সন্তানদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমি দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছি।সমাজের প্রতিটি ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার আছে।আমরা শুধুই মিটিং মিছিলে সীমাবদ্ধ নয়।আমরা গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও সমাজসেবা নিয়ে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।আমরা ধারাবাহিকভাবে মাসব্যাপী প্রতিটি পরীক্ষায় এই আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares