নিজস্ব প্রতিবেদক
ঈদে নাড়ির টানে বাড়ি ফিরছে ঘর মুখো মানুষ। চট্টগ্রাম থেকে প্রতিদিন ১৫ হাজার মানুষ নগর ছাড়ছে। আর এসব যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে শাহী ও জোনাকি পরিবহনের বিরুদ্ধে। এছাড়া সাগরিকা, অলংকার, একেখান, কর্নেলহাটসহ নগরের বিভিন্ন স্থানের বাস কাউন্টারগুলো ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। এসব অভিযোগ পেয়ে বিআরটিএ, সিএমবি ট্রাফিক বিভাগ ও মালিক শ্রমিকদের প্রতিনিধি নিয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করে। এতে তিনটি কাউন্টারকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় একই সাথে জোনাকি ও শাহী পরিবহনের আদায় করা বাড়তি ভাড়া যাত্রীদের কাছে ফেরত দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর আড়াইটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএ, চট্টগ্রামের আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া।
অভিযান সূত্রে জানা গেছে, কাউন্টার গুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহন আদায় করছিল। এমন অভিযোগ পেয়ে বিআরটিএ সেখানে অভিযোগ পরিচালনা করে। অভিযানের তিনটি কাউন্টারকে পাঁচ হাজার মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জোনাকি ও শাহী পরিবহনের আদায় করা বাড়তি ভাড়াগুলো যাত্রীদের কাছে ফেরত দেয়া হয়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন, সিএমপি ট্রাফিক বিভাগের এডিসি (উত্তর) মো. নাজিম উদ্দিন, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোঃ খোরশেদ আলম।
