ডেস্ক রিপোর্ট
চট্টগ্রাম ডায়াবেটিক হসপিটালের চিকিৎসকদের সংগঠন ‘চিটাগং ডায়বেটিক হসপিটাল ডক্টরস এসোসিয়েশন’র নবগঠিত কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। একইসাথে হসপিটালের ৬০ জন নারী ও পুরুষ চিকিৎসকের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে ইফতার মাহফিল করেছে সংগঠনটি। এর আগে সর্বসম্মতিক্রমে সংগঠনের কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২১ মার্চ) বিকালে নগরের জিইসি মোড়স্থ একটি হোটেলে অভিষেক ও ইফতার মাহফিলের আয়োজন করে নবগঠিত কমিটি। এতে ডায়বেটিক হসপিটালের চিকিৎসকরা অংশ নেন।
এতে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি ডা. আলম মো. শরীফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ডা. কাজী ফারজানা হক। চেয়ারম্যান ডা. মো. সলিমুল্লাহ এর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জয়েন্ট সেক্রেটারি ডা. মো. নেজাম উদ্দিন। ডা. নেজাম উদ্দিন সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ডাক্তারদের সাথে আলোচনা করেন।তিনি বলেন, হাসপাতালের কর্মপরিবেশ উন্নয়নে এবং চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা এবং এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা আমাদের অন্যতম লক্ষ্য।
এতে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ডা. রাশেদা বেগম, ডা. হোসনে আরা বেগম, জয়েন্ট সেক্রেটারি ডা. এম এ মুকিত, ট্রেজারার ডা. আ স ম হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. এস এম আহসানুল করিম, অফিস সেক্রেটারি ডা. অনিক দাস, লিগ্যাল অপ্যায়ারস সেক্রেটারি ডা. রাহুল সরকারসহ অন্যান্যরা। এতে ডা. মো. শহিদুল্লাহ কায়সারের সঞ্চাালনায় আরও উপস্থিত ছিলেন, পাবলিসিটি এণ্ড পাবলিক রিলেশন সেক্রেটারি ডা. জুলেখা শামস, সায়েন্টিফিক এণ্ড পাবলিকেশন সেক্রেটারি ডা. সুমন রহমান চৌধুরী, সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি ডা. সুস্মিতা ওমর, কালচারাল এণ্ড এন্টারটেইনমেন্ট সেক্রেটারি ডা. সুদীপ্ত নন্দী, ইন্টারন্যাশনাল এফেয়ারস সেক্রেটারি রেজাউল হায়দার চৌধুরী।
এর আগে গতকাল নগরের পাহাড়তলীর মোহাম্মদিয়া আরবীয়া মাদ্রাসা ও নূরিয়া আলিয়া এতিমখানায় অর্ধ শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করে চিটাগাং ডায়াবেটিক হসপিটাল ডক্টরস এসোসিয়েশন।
