বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

মাহে রামাদানকে স্বাগত জানিয়ে রাঙ্গুনিয়ায় জামায়াতের মিছিল

প্রকাশ: ৩ মার্চ ২০২৫ | ১:১০ পূর্বাহ্ণ আপডেট: ৩ মার্চ ২০২৫ | ১:১০ পূর্বাহ্ণ
মাহে রামাদানকে স্বাগত জানিয়ে রাঙ্গুনিয়ায় জামায়াতের মিছিল

ডেস্ক রিপোর্ট 

পবিত্র মাহে রামাদানকে স্বাগত জানিয়ে সারাদেশের মতো চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মিছিল করেছে বাংলাদেশ  জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৮ফেব্রুয়ারি) উপজেলার ইছাখালি নুরজাহান কমিউনিটি সেন্টার থেকে মিছিলটি শুরু হয়ে রাঙ্গুনিয়া মডেল থানার সামনে গিয়ে শেষ হয়।এই সময় আহলান সাহলান স্বাগত মাহে রামাদান স্লোগানে মুখরিত হয় আশেপাশের এলাকা।

মিছিল শেষে বক্তব্যে রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামি আমীর মাওলানা হাসান মুরাদ  বলেন, মাহে রমদানের পবিত্রতা রক্ষার জন্য সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করবো। দিনের বেলায় যত হোটেল, আছে সেগুলো বন্ধ রাখতে হবে। কোনো ব্যবসায়ী এমন কোনো কাজ করবেন না, যেটি মুসলমানদের ইমান আকিদাকে চ্যালেঞ্জ করবে।

তিনি আরও বলেন, আমরা দেখতে পাই অসাধু ব্যবসায়ীরা মাহে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়।আমরা বাজার কমিটি, ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বলতে চাই এবারের রমদানে বাজার মনিটরিং করুন। সাধারণ মানুষের যেন কোনো রকমের কষ্ট না হয়। আমরা সবাই মিলে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের  নায়েবে আমির মাওলানা শওকত হোসেন, সেক্রেটারি কামাল মাষ্টার এসিসট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ শাহ আলম, আ.জ.ম ওমর , শহীদুল আলম চৌধুরী, রাশেদুল আলম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares