বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

শাহ আমানতে সৌদি প্রবাসীর লাগেজে মিললো ২৮ টি স্বর্ণের বার

প্রকাশ: ২৯ মে ২০২২ | ১১:৪১ পূর্বাহ্ণ আপডেট: ২৯ মে ২০২২ | ১১:৪২ পূর্বাহ্ণ
শাহ আমানতে সৌদি প্রবাসীর লাগেজে মিললো ২৮ টি স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিপ্রবাসী এক যাত্রীর লাগেজ থেকে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত এই সব স্বর্ণের বাজারমূল্য আনুমানিক আড়াই কোটি টাকা।

রোববার বেলা ১১টার দিকে শফি আলম নামের এক যাত্রীর কাছ থেকে এগুলো উদ্ধার করেন।শফির বাড়ি কক্সবাজারের ঈদগাহ এলাকায়। তিনি সৌদিপ্রবাসী।

কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,জেদ্দা থেকে আসা ‘বিজি-১৩৬’ ফ্লাইটের যাত্রী শফি আলমের লাগেজ স্ক্যান করার সময় সন্দেহজনক বস্তুর উপস্থিতি দেখা যায়। এসময় কাস্টমস কর্মকর্তারা লাগেজটি খোলেন। এরপর লাগেজের মধ্যে থাকা আয়রন মেশিন ও চার্জার লাইটের ভেতরে বিশেষভাবে রাখা ২৮টি স্বর্ণের বার পাওয়া যায়।এইসব স্বর্ণ নিয়ে আসা ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares