নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়িতে সিএনজি অটোরিকশা ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ দুই জনের মৃত্যু হয়েছে।এই ঘটনায় আরও এক নারী মারাত্মক আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪ টার দিকে উপজেলার নাজিরহাটের চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে
নিহত চবি ছাত্রীর নাম রেহানা আক্তার তানিয়া (২৫)।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজত্ব বিভাগের শিক্ষার্থী।এই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থীর নাম মোহাম্মদ পারভেজ (২৪)। তিনি নাজিরহাট কলেজের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী দ্রুতগামী টেম্পু বিবিরহাটগামী সিএনজির সামন থেকে চাপা দিলে এই দুর্ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় অঞ্জনা দাস নামে এক নারীও গুরুতর আহত হয়।
জানা যায়, দূর্ঘটনার সাথে সাথে পথচারীরা তিন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করে। এতে আহত হয়েছে আরও দুইজন। পরে আহত পারভেজকে দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত বলে বলে ঘোষণা করেন।
রেহানা আক্তার তানিয়ার বাড়ি ফটিকছড়ির রাঙ্গামাটিয়া কামরাঙ্গা পাড়ায়। তিনি চবির সমাজতত্ত্ব বিভাগ থেকে সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সহপাঠী থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত তানিয়ার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত চবি ছাত্রীর স্বজন এনামুল হক বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আমার ভাগ্নি তানিয়া মারা গেছে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি হাটহাজারী হলেও ফটিকছড়িতে নানার বাড়িতে থেকে লেখাপড়া করতো।
এই ঘটনায় নিহত মোহাম্মদ পারভেজের বাড়ি ফটিকছড়ির নারায়ণহাট।দূর্ঘটনায় পারভেজের যুবকের শরীর থেকে হাতের কব্জি আলাদা হয়ে যায়।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন জানান, টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
