সাম্পান ডেস্ক
প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইসলামিক ফোরাম অব আফ্রিকা ঘাউটেং প্রভিন্সের সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনীত হয়েছেন।
সম্প্রতি জোহানেসবার্গের ফোর্ডসবার্গের লিলিয়ান অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক জনশক্তি সমাবেশে এ নির্বাচন সম্পন্ন হয়। সমাবেশ শেষে মুসলিম উম্মাহর জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
ফোরামের সভাপতি আলী আকবরের সভাপতিত্বে কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ইব্রাহীম আহমেদ ও সহকারী সেক্রেটারি আবুল কাসেমের সঞ্চালনায় এই জনশক্তি সমাবেশে প্রধান মেহমান হিসেবে আলোচনা রাখেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার উপদেষ্টা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ শাহজাহান।বিশেষ মেহমান হিসেবে আলোচনা রাখেন ফোরামের উপদেষ্টা, বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এ সময় বক্তব্য রাখেন ফোরামের সদ্য বিদায়ী সভাপতি বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি ও পরামর্শ সভার অন্যতম সদস্য মো. মোশাররফ হোসাইন, মাওলানা সামছুল হক, কাজী আব্দুল হান্নান, মাওলানা আব্দুল হান্নান।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্য আব্দুল মুনিম মুন্না, আবু তৈয়ব খোকন, ফোরামের সদস্য মাওলানা আব্দুল হান্নান মোল্লা, মুন্সি হাসান ইমাম অপু, নিজাম উদ্দিন, মো. ইলিয়াস মামুন প্রমুখ।
জনশক্তি সমাবেশে ঘাউটেং প্রভিন্সের সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শরীফ উদ্দিন এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন মো. মোয়ারেফ হোসেন রতন।এক বছরের জন্য গঠিত এই কমিটির বাকি দায়িত্বশীলরা হলেন- সহকারী সেক্রেটারি হাফেজ শেখ মাসিদ , অফিস সম্পাদক আবু নাঈম, দাওয়াহ সম্পাদক আব্দুর রাকিব, প্রচার ও মিডিয়া সম্পাদক নাসির উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন ও প্রকাশনা সম্পাদক শাহেদ মাহমুদ।
